(২৫ সেপ্টেম্ভর) শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে নিরাপদ পানি সরবরাহ স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারের মাঝে গভীর নলকূপ ও স্যানিটারী ল্যাট্রিনের টুকেন বিতরণ কালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন বিএনপি ক্ষমতায় থাকতে কখনো একটি সাঁকো বানাতে পারেনি দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে বলে তাদের হিংসা হচ্ছে।
আওয়ামিলীগ সরকার বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সফলতার সহিত মোকাবেলা করে যাচ্ছে। এছাড়া একটি ঘরও নিরাপদ পানি ও স্যানিট্রেশন ল্যাট্রিনের অভাব করতে হবেনা। মন্ত্রী উপস্থিত নারীদের লক্ষ্য করে বলেন, আমার ছেলে সন্তান সবাই বিদেশে থাকে এখানে এসে আমি আমার মা বোনকে দেখতে পাচ্ছি।
তিনি বলেন মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা হাওর অঞ্চলকে শহরে পরিণত করবো ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে, ও যুবলীগ নেতা সাইফুল ইসলাম রিপনের পরিচালনায়,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ,
স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর উপজেলার ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কলন্যান কান্তি রায় সানি প্রমুখ।
Leave a Reply